ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কে ৪৫০ বছর আগের হাতে লেখা কুরআনের সন্ধান

আকাশ নিউজ ডেস্ক:

তুরস্কে ৪৫০ বছর আগের হাতে লেখা পবিত্র কুরআন শরিফের একটি কপি পাওয়া গেছে। দেশটির কারাপিনার জেলার কনিয়ায় অবস্থিত ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে এটি পাওয়া গেছে।

ডেইলি সাবাহর খবরে বলা হয়, উসমানী সুলতান দ্বিতীয় সেলিম কর্তৃক উপহার দেওয়া এই কুরআন শরিফে ১০ পারা লেখা রয়েছে। সম্প্রতি এটি প্রকাশ্যে এসেছে।

কারাপিনার মুফতি ইউনুস আয়দিন আনাদোলু এজেন্সিকে জানান, পবিত্র কুরআনের হাতে লেখা সংস্করণ আবিষ্কারের ঘটনায় তারা অত্যন্ত আনন্দিত। যে মসজিদ থেকে পবিত্র কুরআনের কপিটি পাওয়া গেছে, ঐতিহাসিক মসজিদটি উসমানী খেলাফতের দ্বিতীয় সেলিম তৈরি করেছিলেন। আমরা হাতে লেখা কুরআনের কপিটি পরীক্ষা করে দেখি, তাতে উসমানী সুলতান দ্বিতীয় সেলিম ও কারানপুরের নাম উল্লেখ আছে।

আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক মুস্তাফা আসকার বিষয়টি যাচাই-বাছাই করেন।

মুস্তাফা আসকার বলেছেন, ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআনের কপি খুবই গুরুত্বপূর্ণ নথি। এর পর সুলতান সেলিম মসজিদে তা প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পবিত্র কুরআন ৩০ পারা হলেও এখানে শুধু ১০ পারা পাওয়া গেছে। কুরআন শরিফটি খুবই সুন্দরভাবে লেখা রয়েছে।

প্রচ্ছদের ভেতরে ‘তালিক’ লিপিতে তুর্কি ভাষায় লেখা বাক্যের অর্থ, ‘সুলতান সেলিম হান কর্তৃক কারাপিনার শহরে উপহার হিসেবে পাঠানোর জন্য হাতে লেখা।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্কে ৪৫০ বছর আগের হাতে লেখা কুরআনের সন্ধান

আপডেট সময় ০৬:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১