ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়ায় সবচেয়ে হতাশার শহর ঢাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

এশিয়ায় ঢাকা হলো সবচেয়ে বেশি হতাশার শহর। আর সবচেয়ে কম হতাশার শহর হলো সিঙ্গাপুর, তাইপে, ওকাকা। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান জিপজেট এশিয়ার বিভিন্ন শহরের ওপর ডাটা সংগ্রহ করে তার ভিত্তিতে এমনটা বলেছে। এ খবর দিয়েছে নয়া দিল্লি থেকে ডাটা লিডস।

জিপজেট সাম্প্রতিক সময়ের ডাটা ব্যবহার করে গবেষণা করে। তার ভিত্তিতে ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে বেশি হতাশাজনক ও সবচেয়ে কম হতাশাজনক শহরের একটি তালিকা করে। যেসব বিষয়ের ওপর এই তালিকা বা ক্রম নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে বায়ু দূষণ, ট্রাফিক জ্যাম, লিঙ্গগত সমতা, বেকারত্ব, মানসিক স্বাস্থ্য, নাগরিকদের আর্থিক অবস্থা, একটি শহর কি পরিমাণ সূর্যালোক পায় ইত্যাদি। এ তালিকায় মোট ১৫০টি শহর স্থান পেয়েছে। তাতে দেখা গেছে এশিয়ার বেশির ভাগ শহরই হতাশাজনক। এসব শহরে বসবাস করতে গেলে বিভিন্ন রকম মানসিক, আর্থিক সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে বিশ্বের হতাশাগ্রস্ত শহরের নিচের দিকের ক্রমে ঢাকার অবস্থান ১৪৪।

বিশ্বের সবচেয়ে বেশি হতাশার শহরের মধ্যে এর অবস্থান সপ্তম। আর এশিয়ায় সবার শীর্ষে। বলা হয়েছে, এই শহরে প্রচণ্ড বেশি ঘনবসতি। রয়েছে ভয়াবহ ট্রাফিক জ্যাম। তাই এ শহরের মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সূচকও অনেক নাজুক অবস্থানে। আলোক দূষণ, মাথাপিছু ঋণ, সামাজিক নিরাপত্তার বিচারে করাচি রয়েছে এই তালিকার ১৪৩ নম্বরে। তবে এ থেকে রক্ষা পায় নি ভারতের রাজধানী নয়া দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এশিয়ায় সবচেয়ে হতাশার শহর ঢাকা

আপডেট সময় ০৫:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭