ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীর থেকে গম্ভীরকে হত্যার হুমকি আইএসের!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীর। জানা গেছে, ইসলামিক স্টেটের (আইএস) কাশ্মীর শাখা থেকে এই হুমকি দেওয়া হয়েছে।

এই প্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে একটি মামলা দায়ের করেছেন তিনি।

গৌতম গম্ভীরের পাশাপাশি তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে ই-মেইলটিতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই মেইলে লিখা ছিল, ‘আমরা তোমাকে (গম্ভীর) ও তোমার পরিবারকে হত্যা করব। ’

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি ও তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান। তিনি বলেন, ‘গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসার সামনে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি যে ই-মেইল থেকে হুমকি দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ’
হত্যার হুমকি পাওয়া নতুন কিছু নয় গম্ভীরের জন্য। ২০১৯ সালেও একবার হত্যার হুমকি পেয়েছিলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীর ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। দুটি ফাইনালেই দুর্দান্ত খেলেছেন তিনি। ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসরের পর ২০১৯ সালে বিজেপির হয়ে সাংসদ নির্বাচন করে নির্বাচিত হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাশ্মীর থেকে গম্ভীরকে হত্যার হুমকি আইএসের!

আপডেট সময় ০৭:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১