ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৫৭২৮ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে পাঁচ হাজার ৭২৮ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিংখাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১৬৮ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৪৪০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এক লাখ ১৬৮ কোটি টাকা মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ ৪৪ হাজার ১৬ কোটি টাকা। বিশেষায়িত তিন ব্যাংকের খেলাপির পরিমাণ ৩ হাজার ৬৯৯ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ ৫০ হাজার ১৫৫ কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ২৯৭ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৬৫ হাজার ২১০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে বিতরণের পরিমাণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলেছেন, মহামারি করোনার কারণে সরকারের প্রণোদনার পাশাপাশি ঋণ আদায়ে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ খুব বেশি বাড়েনি। করোনার প্রভাব কেটে গেলে ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনার মেয়াদ শেষ হলে খেলাপি ঋণের পরিমাণ চলতি বছরের ডিসেম্বর শেষে আরও বাড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৫৭২৮ কোটি টাকা

আপডেট সময় ০১:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১