ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

গ্র্যাজুয়েট ভিক্ষুকের মুখে অনর্গল ইংরেজি শুনে তাজ্জব নেটদুনিয়া

আকাশ নিউজ ডেস্ক:

সাধারণত পড়াশোনা শেখাকে জীবনের সফলতা অর্জনের চাবিকাঠি হিসেবে মনে করা হয়। পড়াশোনা শেষে ভালো বেতনের চাকরি পেয়ে জীবনে নিশ্চয়তা আসবে, এমনটাই মনে করেন অনেকে। তবে জীবনের হিসাব সব সময় মেলে না। পড়াশোনাও এনে দিতে পারে না সুখ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক নারী ভিক্ষুকের অনর্গল ইংরেজিতে কথা বলার ভিডিও সেই কথাটিই মনে করিয়ে দিচ্ছে। নিজেকে কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট করা বলেও দাবি করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেনারসে স্বাতী নামে ওই নারী ভিক্ষা করেন। তবে অন্য ভিক্ষুকদের থেকে যে বিষয়টি স্বাতীকে আলাদা করেছে, তা হলো তার অনর্গল ইংরেজিতে কথা বলার দক্ষতা।

গণমাধ্যমের কাছে নিজের জীবনের কাহিনী তুলে ধরেন স্বাতী। তিনি জানান, তার বাড়ি দক্ষিণ ভারতে। আর সবার মতো পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনই কাটাচ্ছিলেন। কিন্তু ঝামেলা শুরু হয় প্রথম সন্তান জন্মের পর তার শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ায়।

এ ঘটনার পর তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নানা জায়গায় ঘুরে শেষমেষ বেনারসে থিতু হন স্বাতী। গত তিন বছর ধরে এখানেই আছেন তিনি। বেঁচে আছেন অন্যের সাহায্যের ওপর নির্ভর করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

গ্র্যাজুয়েট ভিক্ষুকের মুখে অনর্গল ইংরেজি শুনে তাজ্জব নেটদুনিয়া

আপডেট সময় ১০:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১