ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সংগ্রহ ১২৪

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম ম্যাচে ১২৭ রান করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে করেছিল মাত্র ১০৮ রান। এবারও বড় সংগ্রহ করতে ব্যর্থ টাইগাররা। ব্যাটিং ব্যর্থতার দিনে তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাবর-রিজওয়ানদের বাধতে হবে ১২৪ রানের মাঝেই।

এদিন মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন পরিবর্তনের ম্যাচে ব্যাটিং অর্ডারে অদল বদল হলেও রান তুলতে হাসফাস করতে হয় টাইগার ব্যাটারদের। এদিনও ব্যর্থ ছিলো ওপেনিং জুটি। ১ উইকেট হারিয়ে টাইগাররা ৩৩ রান তুলতে পেরেছিল প্রথম পাওয়ার প্লেতে।

এদিন শুরুতে পাকিস্তানের হয়ে অভিষিক্ত দাহানির বলে বোল্ড হয়ে ফিরেন শান্ত। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। পরে ওপরের দিকে ব্যাট করতে আসা শামিম হোসেন করেন ২৩ বলে ২২ রান। মাঝে আফিফ ২১ বলে করেন ২০ রান।

আর ১৮ ওভারে ফেরা নাঈম ৫০ বলে ৪৭ রান। দলীয় সর্বোচ্চ স্কোরারও তিনি। শেষের দিকে দ্রুত উইকেট পড়ায় রানের চাকা ততটা সচল থাকেনি। শেষ পর্যন্ত দল থামে ১২৪ রানে।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন উসমান কাদির এবং মোহাম্মদ ওয়াসিম। একটি করে উইকেট নিয়েছেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সংগ্রহ ১২৪

আপডেট সময় ০৩:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১