ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই ওয়ার্ডে ননদ-ভাবির ভোটযুদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন ননদ-ভাবি। উপজেলার পাঁকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।

প্রার্থীরা হলেন-ননদ লাইলী বেগম সালাইনগর গ্রামের আশকান আলীর স্ত্রী এবং শিলা খাতুন তার খালাতো ভাই সুমন আলীর স্ত্রী। তারা দুজনই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পাশাপাশি বাড়িতে বসবাস করেন।

জানা গেছে, পাঁকা ইউনিয়নের ওই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ননদ লাইলী বেগম বক প্রতীক ও ভাবি শিলা খাতুন কলম প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন।

জয়ী হতে দুজনই মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ কাউকেই ছাড় দিতে রাজি না। দিন-রাত ভোটের মাঠে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার করা হচ্ছে। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বলে জানান ননদ লাইলী বেগম। ভাবি শিলা খাতুন জানান, এ ব্যাপারে কাউকেই ছাড় নয়। আশা করি জয় আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একই ওয়ার্ডে ননদ-ভাবির ভোটযুদ্ধ

আপডেট সময় ১০:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১