ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে খুন করে পুলিশে ফোন!

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী মিনারা (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনার পর ঘাতক স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৮টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ওই গ্রামের শামছুলের ছেলে।

ইউপি সদস্য আ. ছালাম জানান, তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। মহিলাটির স্বামী আমিনুল ইসলাম তাকে হত্যা করে থানায় মোবাইল ফোনে জানায় যে, সে তার স্ত্রীকে হত্যা করেছে। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তাদের সংসারে কোন সন্তান নেই।

এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায়, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে খুন করে পুলিশে ফোন!

আপডেট সময় ০১:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১