ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

সাবেক অভিনেত্রীকে বিয়ে করছেন আমির!

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত আমির খান তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন! বলিউডে গুঞ্জন ছড়িয়েছে- তার আসন্ন সিনেমা মুক্তির পরেই বিয়ের আসরে বসবেন এ অভিনেতা।

মুক্তির অপেক্ষায় রয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’।

সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। সিনেমাটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। শোনা যাচ্ছে সিনেমাটি মুক্তির পরেই বিয়ে করতে যাচ্ছেন আমির।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাবেক এক সহ-অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা করেছেন এই অভিনেতা। এই অভিনেত্রীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এখনই বিয়ে করছেন না কারণ তিনি চান না ব্যক্তিগত কারণে তার সিনেমার ওপর প্রভাব পড়ুক।

১৯৮৬ সালে আমির খান রিনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে জীবনে দুই সন্তান জুনাইদ ও ইরা রয়েছে। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। কিন্তু চলতি বছরের ৩ জুলাই হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

এক যৌথ বিবৃতি আমির-কিরণ জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে পাশে থাকবেন তারা। এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন। এমনিক তাদের সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

সাবেক অভিনেত্রীকে বিয়ে করছেন আমির!

আপডেট সময় ১০:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১