ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

নারীকে অশ্লীল বার্তা পাঠিয়ে চার বছর পর অজি অধিনায়ক ধরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘটনা চার বছর আগের। সহকর্মী এক নারীকে অশ্লীল বার্তার সঙ্গে গোপনাঙ্গের ছবি পাঠান টিম পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে অভিযোগ দেন সেই নারী। ঘটনা তদন্তের মধ্যেই পদ ছাড়তে হলো অজি অধিনায়ককে।

ফক্স স্পোর্টস জানাচ্ছে ২০১৭ সালে কোনো এক সময় তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীকে আপত্তিকর বার্তা পাঠান টিম পেইন। যাতে ছিল পরিষ্কার যৌনকর্মের আহ্বান। তা নিয়ে পরের বছর সেই নারী কর্মী অভিযোগ জানান অজি ক্রিকেট বোর্ড ও তাসমানিয়া ক্রিকেটের কাছে। সে যাত্রায় তদন্তে পার পেয়ে যান পেইন।

তবে সম্প্রতি আবারও সে ঘটনা চলে এসেছে সামনে। আর তাই এবার নিজের অপরাধ স্বীকার করে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পেইন। ইতোমধ্যে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তার পদত্যাগপত্রও গ্রহণ করেছে।

অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এখন প্রথম টেস্টে তিনি থাকবেন কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা। ইতোমধ্যেই অ্যাশেজের আগে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

পেইনের পদত্যাগের সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়াও পড়ে গেছে বেশ বিপাকে। তিন সপ্তাহের কম সময়ের মধ্যে যে খুঁজে বের করতে হবে নতুন টেস্ট অধিনায়ক!

তবে পরিস্থিতি বলছে দায়িত্বটা বর্তাবে তার সহকারী প্যাট কামিন্সের ওপর। কিন্তু সেটা হলে ৬৫ বছর পর প্রথমবারের মতো কোনো বোলারের ওপর বর্তাবে অজি অধিনায়কের দায়িত্ব। ১৯৫৬ সালে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন অফস্পিনার ইয়ান জনসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

নারীকে অশ্লীল বার্তা পাঠিয়ে চার বছর পর অজি অধিনায়ক ধরা

আপডেট সময় ০৭:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১