ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহিষ দুধ না দেওয়ার পুলিশের কাছে অভিযোগ

আকাশ নিউজ ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশে দুধ না দেওয়ায় নিজ খামারের মহিষ নিয়ে থানায় হাজির হন ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক। অভিযোগ করেন পশুটিকে জাদুটোন করা হয়েছে। তাই সে দুধ দিচ্ছে না। দেশটির বিন্দ জেলার এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের ভিন্দে এলাকার এক কৃষক নিজের এক মহিষ দুধ দিচ্ছে না বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, মহিষটিকে জাদুটোনা করা হতে পারে বলে তাকে বলেছেন কয়েকজন গ্রামবাসী। অভিযোগ দায়েরের চার ঘণ্টা পর ওই কৃষক মহিষটিকে নিয়ে থানায় এসে পুলিশের সহায়তা চান।

এ ব্যাপারে ডিএসপি অরবিন্দ শাহ জানান, বাবুলাল জাটভ নামে এক গ্রামবাসী শনিবার নয়াগাঁও থানায় অভিযোগ জানিয়েছেন যে তার মহিষ গত কয়েকদিন ধরে দুধ দিচ্ছে না। বাবুলাল আরও জানায়, অন্যান্য গ্রামবাসীরা তাকে বলেছেন যে মহিষটিকে হয়ত জাদুবিদ্যার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছিলাম কোনো পশু চিকিৎসককে নিয়ে ওই গ্রামবাসীকে সাহায্য করতে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর রবিবার সকাল থেকে আবার মহিষটি দুধ দিতে শুরু করেছে। এতে খুশি হয়ে কৃষক থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহিষ দুধ না দেওয়ার পুলিশের কাছে অভিযোগ

আপডেট সময় ১০:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১