ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

সন্তান জন্ম দেওয়ার দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন মা

আকাশ জাতীয় ডেস্ক:

রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৮)। সোমবার সকাল ৮টা ৫ মিনিটে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। নবজাতককে বাড়িতে রেখে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন ওই পরীক্ষার্থী।

সোমবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৪ নম্বর কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন ফাতেমা আক্তার। পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় তার স্বজনের সাহায্যে বাড়িতে ফিরে গেছেন।

ফাতেমা আক্তার বলেন, সকালে জন্ম নেওয়া সন্তানকে বাড়িতে রেখে আমি খালাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। আমি স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছি। আমার কোনো শারীরিক সমস্যা হয়নি।

ফাতেমার খালা বলেন, ফাতেমা সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। স্বাভাবিকভাবে শিশুর জন্ম হয়েছে। সন্তানকে বাড়িতে রেখে আমাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে। সে সুস্থ আছে।

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব অনুপ চন্দ্র দাশ বলেন, ফাতেমা পরীক্ষায় অংশ নিয়েছে। সে সুস্থ আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

সন্তান জন্ম দেওয়ার দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন মা

আপডেট সময় ০৯:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১