ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

ধর্ষণকারীকে পালাতে সহায়তা করায় ভাই গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর সোনাগাজীতে বিয়ের কথা বলে এক কিশোরীকে ধর্ষণের মামলায় ধর্ষণকারীকে পালাতে সহায়তা করার অভিযোগে মো. ইসমাইল হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইসমাইলের ছোটভাই ধর্ষণের দায়ে অভিযুক্ত মো. রিপন (২০) পলাতক রয়েছে।

পুলিশ, ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী জানান, অষ্টম শ্রেণির ওই ছাত্রী ও মো. রিপন একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে রিপন ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে রিপনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে ১২ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ২টায় রিপন মোবাইল ফোনে কিশোরীকে ডেকে নিয়ে রান্নাঘরে ধর্ষণ করে।

এ সময় কিশোরীর চিৎকারে তার বাড়ির লোকজন এসে রিপনকে আটক করেন। রাতেই খবর পেয়ে রিপনের বড়ভাই ইসমাইল ঘটনাস্থলে এসে মেয়েটির সঙ্গে রিপনের বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। শনিবার সকালে ইসমাইল বিয়ের বিষয়টি অস্বীকার করে রিপনকে আত্মগোপনে পাঠিয়ে দেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য কিশোরীর পরিবারকে হুমকি-ধমকি দেন।

এ ঘটনায় শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মো. রিপন ও তার বড়ভাই মো. ইসমাইলকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কিশোরীর মা বলেন, রাতের ঘটনা অস্বীকার করায় শনিবার দিনভর তিনি স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। সমাজপতিরা তাকে থানায় গিয়ে আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দেন। পরে তিনি মামলা করেন। তিনি রিপন ও তার ভাই ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রিপনের ভাই ইসমাইলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে রিপন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। রোববার সকালে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ধর্ষণকারীকে পালাতে সহায়তা করায় ভাই গ্রেফতার

আপডেট সময় ১০:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১