ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতের বিদায়ে ক্ষতির মুখে আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরটি ভুলে যেতে চাইবে ভারত। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার সেমিফাইনালের আগেই বিদায় নিল ভারত।

আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের বিদায়ে বড় ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে জানানো হয় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ উপভোগ করেছেন ১৬৭ মিলিয়ন দর্শক। এর আগে ২০১৬ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি সবচেয়ে বেশি ১৩৬ মিলিয়ন দর্শক দেখেছেন। ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য বিক্রি হয়েছে ২৫ লাখ টাকায়। সেই ম্যাচ থেকেই আইসিসির আয় হয়েছে ১০০ কোটি টাকারও বেশি।

আইসিসির এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরটি ভারতে হলে আরও অনেক লাভ হতো। করোনার কারণে আমিরাতে হওয়ায় তেমন লাভ হচ্ছে না।

ভারত সেমিফাইনালের আগে বিদায় নেওয়ায় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে বিজ্ঞাপন বুকিংয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। প্রত্যাশিত মূল্যের অনেক কম দামেই বিজ্ঞাপন স্লট বুকিং করা হয়েছে।

ভারতীয় অনেক সমর্থক ধারণা করেছিলেন বিরাট কোহলিরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। সেই হিসাবে তারা ভারতের ম্যাচ দেখার জন্য আরব আমিরাতে হোটেল বুকিং দিয়েছেন। কিন্তু ভারত সেমিফাইনালের আগে বিদায় নেওয়ায় সেই সব হোটেলে বুকিং বাতিল করা হচ্ছে। এতে ট্যুরিজম ব্যবসায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আরব আমিরাত।

ভারত সেমিফাইনালের আগে বিদায় নেওয়ায় সবমিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আইসিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

ভারতের বিদায়ে ক্ষতির মুখে আইসিসি

আপডেট সময় ০৭:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১