ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ দলের ভরাডুবির কারণ খুঁজতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্সের পেছনের কারণ খুঁজতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। বোর্ডের গঠিত সেই তদন্ত কমিটিতে আছেন বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুস।

বাছাই পর্বের বাধা পেরিয়ে মূলপর্বে ওঠা বাংলাদেশ হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। অর্থাৎ সুপার টুয়েলভ পর্বের পাঁচ ম্যাচে হেরে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরে বাংলাদেশ দল।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিশ্বকাপ বহরে থাকা খেলোয়াড়, টিম ম্যানেজম্যান্ট এবং অন্যান্য স্টেকহোল্ডার যেমন-দর্শক, মিডিয়া কিংবা স্পন্সর-প্রয়োজনে সবার সঙ্গে কথা বলে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করবে এই কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

আপডেট সময় ০৬:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১