ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

গাছে বেঁধে গৃহবধূকে মারধর!

আকাশ জাতীয় ডেস্ক:

যশোরে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (৬ নভেম্বর) যশোর সদর উপজেলার মালঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গৃহবধূর ছেলেসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনার জেরে বিকেলে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে নির্যাতনের শিকার গৃহবধূর ছেলে রয়েল হোসেন, একই গ্রামের পাচু মিয়ার ছেলে আজগর আলী ও আক্তার হোসেনের ছেলে রিপন হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

গৃহবধূর স্বজনরা জানিয়েছেন, গত নয় মাস আগে ওই গৃহবধূর প্রথম স্বামী মারা যান। মারা যাওয়ার আগে স্ত্রীকে চার শতাংশ জমি লিখে দেন তার স্বামী। ওই জমির ওপর চোখ পড়ে গৃহবধূর স্বামীর চাচতো ভাই আজগর হোসেন ও রিপন হোসেনের। এ কারণে গত ছয়মাস আগে গৃহবধূর নামে পরকীয়ার অভিযোগ তোলেন তারা। এ অভিযোগের ভিত্তিতে স্থানীয় সালিশে গৃহবধূকে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন স্থানীয় মাতব্বরা।

বিয়ে হলেও প্রথম স্বামীর দেওয়া জমিতেই গৃহবধূ বসবাস করে আসছিলেন। সম্প্রতি আজগর ও রিপন জমি ফেরত নেওয়ার জন্য গৃহবধূকে চাপ সৃষ্টি করতে থাকেন। এনিয়ে শনিবার দুপুরে সালিশ বৈঠক বসার সিদ্ধান্ত হলে আজগর ও রিপনের নেতৃত্বে আট থেকে ১০ জন গৃহবধূকে মারধর করতে যান। এক পর্যায়ে ওই গ্রামের মেম্বর পদপ্রার্থী শিমুল গৃহবধূকে গাছের সঙ্গে বাঁধার নির্দেশ দেন। পরে তাকে গাছে বেঁধে মারধর করে মাথার চুল কেটে, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

গৃহবধূকে বাঁচাতে দ্বিতীয় স্বামীর ছেলে এগিয়ে গেলে তাকেও মারধর করেন রিপন ও আজগর। এক পর্যায়ে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গৃহবধূর ছেলেসহ আজগর ও রিপন আহত হন। পরে দু-পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, আহতদের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল জানান, মালঞ্চী গ্রামে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক নারীর চুল কেটে মারধর করা হয়েছে। তাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম  বলেন, মালঞ্চী গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

গাছে বেঁধে গৃহবধূকে মারধর!

আপডেট সময় ০৫:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১