ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাসচালক খোকন মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ভিকটিম সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। শনিবার সকালে মানিকগঞ্জের উদ্দেশে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে উঠেন তিনি। গাড়িটি কিছুদূর আসার পর সব যাত্রী নেমে যায়। ওই কলেজছাত্রী গাড়ি থেকে নামতে চাইলে বাসের চালক তাকে বাধা দেন। বাসটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে বাসচালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে কলেজছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে যান।

ওসি বলেন, ভিকটিম কলেজছাত্রী নিজেই সাটুরিয়া থানায় মামলা করেছেন। ওই বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১