ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মালয়েশিয়ায় জাল ভিসাসহ এক বাংলাদেশি আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে একটি জাল টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাসসহ (পিএলকেএস) এক বাংলাদেশি কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এমনকি পুলিশ তার ওয়ার্ক পারমিটটি ইমিগ্রেশনের সিস্টেম হ্যাক করে ভিসা নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 দুপুরে দেশটির ইমিগ্রেশনের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিতে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ।

বিবৃতিতে বলা হয়— ৩ নভেম্বর রাজধানীর কুয়ালালামপুরের একটি বিলাসবহুল কন্ডোমোনিয়াম থেকে স্পেশাল ডিভিশনের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তবে তদন্তের স্বার্থে ৩০ বছর বয়সী বাংলাদেশি যুবকের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। এ সময় তার মালিকানাধীন কম্পিউটার সামগ্রীর দোকান থেকে তাকে আটক করা হয়।

এ কাজে সহযোগিতার জন্য ৪৪ বছর বয়সী তার ইন্দোনেশিয়ান স্ত্রীকেও আটক করা হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে মালয়েশিয়ান ১ লাখ ৬২ হাজার ৭৭ রিঙ্গিত উদ্ধার করা হয়েছে; যা বাংলাদেশি টাকায় ৩২ লাখেরও বেশি।

এদিকে পুলিশের ধারণা সিস্টেম হ্যাক করে জালিয়াতির মাধ্যমে তাকে পারমিট দিয়েছে অন্য একটি প্রতারক চক্র; যা ওই বাংলাদেশি যুবক ব্যবহার করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি পাকিস্তানিদের কাছে “আলী” নামে এবং বাংলাদেশিদের কাছে “জুয়েল মুন্সী” নামে পরিচয় দিতেন।

অভিবাসন আইন ১৫/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে তাদের উভয়কেই অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫১(৫) (বি) ধারায় গ্রেফতার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় জাল ভিসাসহ এক বাংলাদেশি আটক

আপডেট সময় ০৮:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১