ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের কারণে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট দল। নারী দলকে ক্রিকেটে নিষিদ্ধ করার পর থেকে পুরুষরা ক্রিকেট খেলতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ জেগেছিলো।

যদিও শেষ পর্যন্ত নানা প্রচেষ্টায় বিশ্বকাপে খেলতে এসেছে নবী-রশিদরা। তবে পূর্বের জের ধরে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজটি বাতিল করেছে অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ করার পরপরই ক্রিকেট অস্ট্রেলিয়া গত সেপ্টেম্বরে জানায়, মেয়েদের ক্রিকেট নিয়ে তালেবানদের অবস্থানের বদল না হলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট খেলবে না তারা। যদিও তখন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি দেশটি। দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখার পর গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তারা।

বিবৃতিতে জানানো হয়, ‘আফগানিস্তানে ও বিশ্বজুড়ে মেয়েদের ও ছেলেদের ক্রিকেটের উন্নতিতে সহায়তা করতে সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমান অনিশ্চয়তার কারণে সিএ মনে করছে, পরিস্থিতি আরও পরিষ্কার না হওয়া পর্যন্ত এই টেস্ট স্থগিত করা জরুরি। ’

অবশ্য আফগান ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার ব্যাপারে কোনো আপত্তি পোষণ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ব্যাপারে বিবৃতিতে তারা জানায়, ‘আফগান ক্রিকেটারদের বিগ ব্যাশে আমন্ত্রণ জানাতে অবশ্য মুখিয়ে আছে সিএ। তারা খেলাটির দারুণ দূত। আশা করি, আফগানিস্তানের মেয়েদের ও ছেলেদের দলকে আমন্ত্রণ জানানোও খুব দূর ভবিষ্যতের ব্যাপার নয়। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপর আগামী ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার মাঠে একমাত্র টেস্টটি খেলার কথা ছিল আফগানিস্তানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রী ও কার্গো পরিবহনে তুর্কিশ এয়ারলাইনসের বড় প্রবৃদ্ধি

আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৮:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১