ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাপনের বোর্ড ‘নির্লজ্জ’: সাবের হোসেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সব ম্যাচেই হেরে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। অথচ সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখিয়ে দেশ ছেড়েছিল টাইগার ক্রিকেটাররা।

তাই দলের এমন ব্যর্থতায় স্বাভাবিক ভাবেই তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশের ক্রিকেট।

সমর্থক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার, সংগঠক সবাই সমালোচনা করছেন ক্রিকেটার ও বোর্ড, বিশেষ করে বিসিবি সভাপতির। এবার তাদের দলে যোগ দিয়েছেন বিসিবির সাবেক সফল সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন। তার সময়েই ২০০০ সালের জুনে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবর মাসে লন্ডনে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজীবন সদস্যপদ প্রদান করে সাবের হোসেনকে।

শুক্রবার (নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বর্তমান ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন তিনি। লিখেছেন, ‘জনাব পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলে ফেললো। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। ’

সাবেক এই বিসিবি সভাপতি আরও লিখেছেন, ‘দোষটা সবসময় অন্য কারো হয়, কিন্তু তিনিই আমাদের ক্রিকেটটাকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রী ও কার্গো পরিবহনে তুর্কিশ এয়ারলাইনসের বড় প্রবৃদ্ধি

পাপনের বোর্ড ‘নির্লজ্জ’: সাবের হোসেন

আপডেট সময় ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১