ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার স্বপ্ন ভাঙার সুযোগ তাদের সামনে।

ম্যাচটি আবার আসরে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচটি জিতে দেশে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছিল টাইগাররা। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নামছে মাহমুদউল্লাহবাহিনী।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার নাসুম আহমেদের জায়গায় ঢুকেছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন এসেছে। মিচেল মার্শ এসেছেন অ্যাস্টন অ্যাগারের জায়গায়।

প্রথম রাউন্ডে দুইটি জয় নিয়ে সুপার টুয়েলভে কোয়ালিফাই করা বাংলাদেশ এই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টাইগাররা সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে। যার ফলে বাংলাদেশ ইতোমধ্যে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার এই ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে নিয়ম রক্ষার ম্যাচে টাইগাররা তবু জয়ের দেখা পেতে মরিয়া। অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। মূল পর্বে জয়খরা কাটানোর উপলক্ষ্যও হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান সাহস যোগাতে পারে বাংলাদেশকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের আগে আশার পালে হাওয়া লাগিয়েছিল টাইগাররা। যদিও বিশ্বকাপে সেই আগ্রাসী পারফরম্যান্সের ছিটেফোঁটাও নেই, তবে আজ অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য অটুট আছে এখনও। তাছাড়া ম্যাচটা বাংলাদেশ জিতলে অজিদেরও বিদায়ঘণ্টা বেজে যাবে। এমনকি এই ম্যাচ এবং এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও অজিদের আশা বেঁচে থাকবে যদি ইংল্যান্ড তাদের বাকি ম্যাচে জিতে যায় এবং নেট রানের হিসেবে ফিঞ্চবাহিনী ভালো অবস্থানে থাকে।

একনজরে দুই দলের একাদশ :

বাংলাদেশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৩:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১