ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

অভিনন্দন জানাতে নামিবিয়ার ড্রেসিংরুমে পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসি টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গতকাল সুপার টুয়েলভের ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়েছেন বাবর আজমরা। টানা চার জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে শেষ চারে পৌঁছে গেছে পাকিস্তান। এনিয়ে রেকর্ড পঞ্চমবার শেষ চারে খেলতে যাচ্ছে তারা। আবু ধাবিতে দুর্দান্ত জয়ের পর প্রতিপক্ষকে উৎসাহ দিতে তাদের ড্রেসিংরুমে যান মোহাম্মদ হাফিজরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গেছে ম্যাচ শেষে মোহাম্মদ হাফিজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামান নামিবিয়ার খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। আফ্রিকান দেশটির এই দারুণ অভিযাত্রাকে স্বীকৃতি দিতেই তাদের এই পদক্ষেপ। দলটির অফিসিয়ালদের মধ্যেও হাস্যোজ্জ্বল আলাপ হতে দেখা যায়।

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ১১৩ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে এনে দেয় ২ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ। প্রথম ১০ ওভারে মাত্র ৫৯ রান করেছিল তারা, শেষ ১০ ওভারে আসে ১৩০ রান। নামিবিয়াও হার না মানা লড়াই করেছে, ৫ উইকেটে ১৪৪ রান করে তারা।
এর আগে ভারতকে হারানোর পর কোহলিদের সঙ্গে রিজওয়ান-বাবরদের সম্প্রীতি আলোচনায় এসেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

অভিনন্দন জানাতে নামিবিয়ার ড্রেসিংরুমে পাকিস্তান

আপডেট সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১