ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়র পদে বিজয়ী হলেন বিএনপি নেতা

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন তৃতীয় বারের মত বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস জানায়, বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন (নারিকেল গাছ) ৬ হাজার ৪২২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ (জগ) পেয়েছেন ৩ হাজার ৭৭৪ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুছ আলী মন্ডল (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।

এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামাণিক।

মঙ্গলবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। উল্লেখ্য, ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রে ৭৪টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়র পদে বিজয়ী হলেন বিএনপি নেতা

আপডেট সময় ০৯:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১