ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিত শর্মার আত্মবিশ্বাস চুরমার করে দিয়েছে ম্যানেজমেন্ট: গাভাস্কার

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবাইকে চমকে দিয়েই ভারতের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ। এদিন লোকেশ রাহুলের সঙ্গে রোহিত শর্মার বদলে ওপেন করেন ইশান।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার পরেই আরেক বাঁ-হাতি ট্রেন্ট বোল্টের থেকে রোহিতকে আড়াল করতেই এই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। তবে ম্যানেজমেন্টের এই পরিকল্পনার সঙ্গে একমত হতে পারছেন না সুনীল গাভাস্কার।

কিউইদের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবের বদলে দলে আসা ইশানকে সরাসরি ওপেনে পাঠানো হয়। পাশপাশি বেশ একটা লম্বা সময় পর রোহিত ওপেনিংয়ের বদলে অন্য পজিশনে নামেন। তবে না তো ইশান, না তিনে নামা রোহিত, কেউই এদিন সফল হতে পারেননি।

এরপরেই ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নিজের ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার। ম্যানেজমেন্টকে রোহিতের আত্মবিশ্বাসে আঘাত করার জন্য তুলোধোনা করেন গাভাস্কার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি জানান, ‘ভারতীয় ম্যানেজমেন্ট আদপে রোহিত শর্মাকে বুঝিয়ে দিয়েছে যে বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে আমরা তোমাকে ভরসা করি না। একজন খেলোয়াড় যখন বহু বছর ধরে এক জায়গায় খেলছে এবং তার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে সে নিজেও মনে মনে এটা ভাবতে শুরু করবে যে তার সত্যিই হয়তো দক্ষতা নেই। ইশান যদি ৭০-৮০ রান করতো, তাহলে আমরাই এই সিদ্ধান্তের প্রশংসা করতাম। তবে যখন এমন পরিকল্পনা কাজে লাগে না, তখন সমালোচনা তো হবেই।’

তিনি সাফ জানিয়ে দেন, ভয় থেকে হোক আর যা থেকেই হোক না কেন, ব্যাটিং অর্ডারে যে পরিবর্তনগুলো করেছে, তার কিছুই কাজে লাগেনি। পরবর্তী ম্যাচগুলোতেও এই ধরনের ব্যাটিং অর্ডারই বজায় থাকে কি না, সেটা সময়ই বলবে, তবে কিউইদের বিরুদ্ধে এই হারের জখম যে সকলের মনে বেশ কিছুদিন তাজা থাকবে, তা আলাদা করে বল দিতে হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিত শর্মার আত্মবিশ্বাস চুরমার করে দিয়েছে ম্যানেজমেন্ট: গাভাস্কার

আপডেট সময় ০৬:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১