ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় ম্যাচেও বড় হার ভারতের

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে সুবিধা করতে পারছে না ভারত। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে বড় ব্যবধানেই। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বিরাট কোহলিদের ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড। এই হারের ফলে সেমিফাইনালে উঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেল ভারতের।

বিরাট কোহলিদের দেয়া মাত্র ১১১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলতে থাকে দুই কিউই ওপেনার। এরপরও পাওয়ার প্লেতে একটি উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ ওভারের খেলায় জাস্প্রিত বুমরাহর করা বলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ তুলে দেন মার্টিন গাপটিল। আউট হওয়ার আগে করেন ২০ রান।

এদিকে দ্বিতীয় উইকেট জুটিতে দলীয় অধিনায়ক কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৭২ রান তুলে দলকে জয়ের দিকেই নিয়ে যান ওপেনার ড্যারি মিচেল। জয়ের একদম অন্তিম মুহূর্তে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন মিচেল। শেষ পর্যন্ত খেলে গিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন উইলিয়ামসন। ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২ রানে অপরাজিত ছিলেন ডেভন কনওয়ে।

এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৮ বলে ৪ রান করে ফেরেন ওপেনার ঈষাণ কিষাণ। আর ১৮ রানে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। এদিকে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে রোহিত শর্মা তুলেন মাত্র ১৪ রান।

পঞ্চম উইকেট জুটিতে রিশাব পান্ত এবং হার্দিক পান্ডিয়া মিলে দলকে সম্মানজনক স্কোর এনে দিতে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন। খুব বেশি রান তুলতে না পারলেও ২২ রানে জুটিটিই মনে হচ্ছিল এই ইনিংসের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ১৯ বলে ১২ রান তুলে আউট হন রিশাব পান্ত।

এরপর রবিন্দ্রো জাদেজাকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা একশো পার করেন হার্দিক। তিনি ফেরেন ব্যক্তিগত ২৩ রানে। এদিকে শেষ পর্যন্ত খেলে যান জাদেজা। ১৯ বলে ইনিংস সর্বোচ্চ ২৬ রানে থাকেন অপরাজিত। এছাড়া শূন্যরানে মাঠ ছাড়েন মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ৪টি করে ওভার করে ১৭ রানে দুটি উইকেট নেন ইশ সোদি। আর টিম সাউদি এবং অ্যাডাম মিলনে একটি করে উইকেট পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্বিতীয় ম্যাচেও বড় হার ভারতের

আপডেট সময় ১১:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১