ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চোটে বিশ্বকাপ শেষ সাকিবের!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই জানা গেছে।

রোববার নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ‘সাকিবের হামস্ট্রিংয়ের চোট সেরে ওঠেনি। ফলে দলের পরের দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। কাল-পরশু হোটেল ছাড়বেন তিনি। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি যাবেন যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে। ‘

গত শুক্রবার উইন্ডিজের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন সাকিব। চতুর্থ ওভারের পর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। ৪ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

পরে ব্যাট হাতে সাকিব নেমে যান ওপেনিংয়ে। কারণ পরে নামলে দৌড়ে রান নেওয়ার একটা চাপ থাকে। ওপেনিংয়ে নেমে অবশ্য ৯ রান করে ফেরেন সাজঘরে। দলও ক্যারিবীয়দের কাছে ৩ রানে হেরে যায়।

উইন্ডিজ ম্যাচের পর সাকিবকে বিসিবির মেডিক্যাল টিমের অধীনে পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এখন জানা গেল, বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। যদিও এই খবর আনুষ্ঠানিকভাবে আইসিসিকে এখনও জানায়নি বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

চোটে বিশ্বকাপ শেষ সাকিবের!

আপডেট সময় ০৭:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১