ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ হারলেই কি বিশ্বকাপ থেকে বিদায় নিবে ভারত?

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। যদিও হারের ধাক্কা সামলে ওঠার আগেই আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হচ্ছে কোহলিদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটাই ঠিক করে দিতে পারে সুপার টুয়েলভের গ্রুপ-২ থেকে কারা সেমিফাইনালের টিকিট হাতে পাবে।

পাকিস্তান ইতিমধ্যেই তিন ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে উঠে আসা স্কটল্যান্ড ও নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে বাবর আজমদের। সুতরাং, অঘটন না ঘটলে পাকিস্তানের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত। এই অবস্থায় দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আফগানিস্তানকে শেষ চারের লড়াইয়ে রাখতে রাজি নন বিশেষজ্ঞরা। সুতরাং, ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াইয়েই স্পষ্ট হয়ে যেতে পারে ছবিটা। স্বাভাবিকভাবেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ খাতায়-কলমে না হলেও পরিস্থিতির নিরিখে ডু-অর-ডাই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে বসা মানে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়া।

ভারত শুরুতেই ছিটকে গেলে ক্যাপ্টেন হিসেবে ক্যারিয়ারের শেষ টি-২০ টুর্নামেন্টে একরাশ লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হবে কোহলিকে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। কিউইদের হারালে ভারত পুনরায় টুর্নামেন্টে ফুরফুরে ইমেজে থাকবে ভারত।

এ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মোট ১৬ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। ভারত জিতেছে ৮টি ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ৮টি। সুতরাং, লড়াই আপাতত ৮-৮ সমতায় দাঁড়িয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজ হারলেই কি বিশ্বকাপ থেকে বিদায় নিবে ভারত?

আপডেট সময় ০৬:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১