ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের সেই ঘটনার পাঁচ বছর পর মুখ খুললেন মামুনুল হক আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটে তোলপাড়! এবার মুখ খুললেন সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনাল স্বপ্ন ‘কার্যত’ শেষ বাংলাদেশের। সবশেষ ক্যারিবীয়দের বিপক্ষে একেবারে তীরে গিয়ে তরী ডুবে টাইগারদের। উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারে বাংলাদেশ।

এবার বাংলাদেশ দল এই সংযুক্ত আরব আমিরাতে এসেছিল সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে। দারুণ সুযোগও ছিল। সব কিছু বাংলাদেশের অনুকূলেও ছিল। কিন্তু ভুলে ভুলে হয়ে গেল মাহমুদুল্লাহদের ভরাডুবি।

বাংলাদেশের ভুলের সূত্রপাত হয় প্রস্তুতি ম্যাচ থেকেই। দুটি ম্যাচেই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারার পর সতর্ক হওয়ার দারুণ সুযোগ ছিল। কিন্তু না, প্রস্তুতি ম্যাচের হারকে পাত্তাই দিল না টিম বাংলাদেশ। সেখান থেকে কোনো শিক্ষাও নিলেন না ক্রিকেটাররা। এর ফলে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার।

মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও ভালো নেই বাংলাদেশের ক্রিকেট। কথার লড়াই, মান-অভিমানের ছড়াছড়ি চারপাশে। কখনো বোর্ড কর্মকর্তা, কখনো আবার সরব দেখা যায় ক্রিকেটারদের। তবে যেহেতু ক্রিকেটাররা বোর্ডের চাকরি করেন, তাই তাদের জবাবদিহিতার জায়গাও আছে বলে মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক বলেন, ‘একটা জবাবদিহিতার জায়গা তো ক্রিকেটারদের থাকা উচিত। কারণ ওরা বোর্ডের বেতনভুক্ত। চাকরিতে কেউ ভুল করলে এর জবাবদিহিতা চাওয়া হয় না? উইকেট খারাপ বানালে কিউরেটরের কাছে জানতে চাওয়া হয় না? ওই কিউরেটর যেমন পেশাদার, তেমনি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব কিংবা তামিম কিংবা মুশফিক- সবাই তো পেশাদার।’

ক্রিকেটাররা বোর্ডের বিপক্ষে কথা বলতে পারেন কি না জানতে চাইলে সুজন বলেন, ‘বোর্ড থেকে বেতন পায়। জবাবদিহিতার একটা ব্যাপার তাই আছেই। এখন আপনি চাকরি করা অবস্থায় বোর্ডের বিরুদ্ধে কথা বলতে পারবেন কিনা, সেটা তো আমি জানি না। এটা ওদের বোঝা উচিত ছিল। এটা একটা আবেগের ব্যাপার হয়ে গিয়েছে। এখানে লুকোচুরির কিছু ছিল না। অমন পারফরম্যান্সের কারণে সবাই কষ্ট পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাপন ভাই প্রতিক্রিয়া জানিয়েছেন, ওরা মিডিয়ায় এসে কথা বলার পর। ওদের এই প্রতিক্রিয়া কি বোর্ডকেই দিল, নাকি বোর্ড প্রেসিডেন্টকে দিল, নাকি সাধারণ মানুষকে দিল- এটা তো আমরা জানি না। কাউকে তো উল্লেখ করেনি। বলেছে, আয়নায় নিজের দিকে তাকাতে। এখন আয়নায় কারা তাকাবে? বোর্ড প্রেসিডেন্ট তাকাবেন, নাকি বোর্ড পরিচালকরা তাকাবেন- আমিই তো বুঝতে পারছি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ক্রিকেটে তোলপাড়! এবার মুখ খুললেন সুজন

আপডেট সময় ১২:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১