ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ

আকাশ জাতীয় ডেস্ক: 

বর যাত্রীদের মাংস কম দেয়ায় বর ও কনের পক্ষের মধ্যে তর্কাতর্কি। অতঃপর তা রূপ নেয় সংঘাতে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়ার আগেই উভয়পক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিবিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিয়ে বাড়িতে মাংস নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ছেলে পক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছেন উভয়পক্ষ। তবে কনে পক্ষ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানায়, সাতকানিয়ার ছাদাহা ইউনিয়নের শাহজাহানের সাথে চন্দনাইশ উপজেলার ওই তরুণীর বিয়ের অনুষ্ঠান ছিল শনিবার দুপুরে। বর পক্ষকে মাংস কম দেয়ায় অজুহাতে মেয়ের বাবাকে শারীরিকভাবে লাঞ্চিত করে বর পক্ষের লোকজন। এ নিয়ে উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন বর ও কনে পক্ষ। এ রিপোর্ট লিখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক চলছে।

এর আগে চুয়াডাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ

আপডেট সময় ১০:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১