ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অভাবনীয় সাফল্য পায় বাংলাদেশ। এক লাফে ছয় নম্বরে উঠে এসেছিল টাইগাররা। ছয়ে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল মাহমুদউল্লাহ বাহিনী।

তবে বিশ্বকাপে ব্যর্থ পারফরম্যান্সের পর ফের র‌্যাংকিংয়ে অবনতি ঘটল তাদের। দুই ধাপ পিছিয়ে গেল টাইগাররা। মঙ্গলবার টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা – আইসিসি।

যেখানে বাংলাদেশের অবস্থান আট নম্বরে দেখানো হয়েছে। ৩০ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৭০৮৬, রেটিং ২৩৬। র‌্যাংকিংয়ে বাংলাদেশের নিচে নয় ও দশ নম্বরে অবস্থান করছে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

আর ১৩ ম্যাচে ৩০৭২ পয়েন্ট ও সমান রেটিং নিয়ে ঠিক ওপর অবস্থান করছে রশিদ খানদের আফগানিস্তান। স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ।এরপর বাকি দুই ম্যাচে টানা জয় পায় বাংলাদেশ।

তবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহর দল। এরপর ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশায়ী মাহমুদউল্লাহর দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

আপডেট সময় ০৬:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১