ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আওয়ামী লীগ’র দক্ষতার কারণে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সোচ্ছার: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক দক্ষতার কারণে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সোচ্ছার হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাবিশ্ব আজ রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র, চীন, তুরষ্ক এর মত দেশ এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। এটি শুধু মাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের কূটনীতিক দক্ষতার কারণে।

তিনি বলেন, বিএনপির নেত্রী বন্যায় আসেননি, রোহিঙ্গা সমস্যায়ও আসেননি। তিনি লন্ডনে গিয়ে পুত্র-পুত্র বধুকে সঙ্গে নিয়ে শপিংএ ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম খালেদা জিয়া পাকিস্তানের সশস্ত্র দিবসে লন্ডনের পাকিস্তান দূতাবাসে গিয়েছেন। কিন্তু তিনি বাংলাদেশের অনেক সশস্ত্র দিবসেও যান নাই। ওনার যেহেতু এতো পাকিস্তান প্রতি উনি পাকিস্তানে চলে যেতে পারেন। বাংলাদেশে রাজনীতির কোন অধিকার নেই উনার।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা, ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ’র দক্ষতার কারণে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সোচ্ছার: হাছান

আপডেট সময় ১১:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭