ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরিয়ানের মুক্তির বিনিময়ে ২৫ কোটি রুপি ঘুষ দাবির অভিযোগ, সমীরের বিরুদ্ধে তদন্ত শুরু

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড তারকা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানকে গ্রেফতার করে আলোচনায় আসেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। এবার সমীরের বিরুদ্ধেই তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ, শাহরুখ-পুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে ২৫ কোটি রুপি দাবি করেছেন তিনি।

এনসিবি-র ডেপুটি জেনারেল ডিরেক্টির জ্ঞানেশ্বর সিংহ জানান, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে নজরদারির দায়িত্বে আছেন তিনিই। সমীরকে কি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে? জ্ঞানেশ্বর বলেন, “এখনই এ নিয়ে কিছু বলা যাবে না। আমরা সবে তদন্ত শুরু করেছি।”

সমীর এবং তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে জ্ঞানেশ্বরের কাছে সবিস্তার রিপোর্ট দিয়েছে এনসিবি। এ বিষয়ে একটি বৈঠকের জন্য দিল্লি যাবেন সমীর। তাকে গ্রেফতার করা হতে পারে, এমনই আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ-পুত্রের গ্রেফতারের নেপথ্যে থাকা অন্যতম কর্তা।

অন্যদিকে, আরিয়ান-মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল সোমবার পুলিশ কমিশনারের দফতরে পৌঁছেছেন। সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রভাকরের দাবি, এনসিবি-র কর্মকর্তা সমীরই আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য ২৫ কোটি টাকা চেয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরিয়ানের মুক্তির বিনিময়ে ২৫ কোটি রুপি ঘুষ দাবির অভিযোগ, সমীরের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট সময় ১০:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১