ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সরকারি হাসপাতাল থেকে কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা নেওয়া উচিত।’

আজ সোমবার দুপুরে রাজধানীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে ডেঙ্গু এবং কোভিড-১৯ চ্যালেঞ্জবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্যই ৭ দশমিক ১৭ একর জমিতে নির্মিত ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ডিএনসিসির একটি বিপণিবিতানকে ১ হাজার শয্যার দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এখন কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায়ও সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

স্বাচিপের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল শাখার আহ্বায়ক বাহাউদ্দিন মোল্লা বাদলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক এম এ আজিজ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক শামিউল ইসলাম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত

আপডেট সময় ০৯:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১