ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা

কাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান : ইমরান খান

আকাশ স্পোর্টস ডেস্ক:

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল রবিবার। এই ম্যাচ নিয়ে চলছে উত্তেজনা। উত্তাপ দুই দেশেই। অনেকে নানা কথা বলছেন।

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও মন্তব্য করলেন। নিজ দেশের দলকে শুভ কামনা জানিয়ে শনিবার তিনি বলেন, ‘পাকিস্তানের এই দলের ভারতকে হারানোর মতো যথেষ্ট প্রতিভা রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান।’ খবর জিও টিভির।

এর আগে পাকিস্তান দলেন অধিনায়ক বাবর আজম জানান, অতীত নিয়ে তিনি ভাবছেন না। তার দলও নয়। তিনি বলেন, ‘সত্যি বলতে, যা হয়ে গেছে, তা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা সেই ম্যাচে আমাদের সামর্থ্য আর আত্মবিশ্বাস অনুযায়ী খেলতে চাই, যেন শ্রেয়তর ফলাফল আসে। আর রেকর্ডের কথা বলছেন? রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য!’

তবে আজ শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘পাকিস্তান খুবই শক্তিশালী দল। আমাদেরও মজবুত পরিকল্পনা রয়েছে। তার সফল প্রয়োগ ঘটাতে হবে এই ম্যাচে। সবসময় পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দিতে হয়। পাকিস্তান দলেও বেশ কয়েকজন গেম চেঞ্জার রয়েছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান : ইমরান খান

আপডেট সময় ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১