ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিম টি২০ থেকে অবসর নিতে চেয়েছিলেন : পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ টি২০তে খেলছেন না তামিম ইকবাল। তিনি কেন খেলছেন না তার ব্যাখাও দিয়েছিলেন। তবে অনেকেই এখনো বিষয়টি মেনে নিতে পারেননি। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন। তবে তিনি নিষেধ করায় অবসর নেননি তামিম।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিশ্বকাপে খেলতে না যাওয়া প্রসঙ্গে পাপন বলেছেন, ‌‘তামিম প্রতিটা সিদ্ধান্তই আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। গত নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই আমাকে জানিয়েছিল যে, সে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চায়। এই ফর‌ম্যাটে আর খেলতে চায় না। সেসময় আমিই তাকে বলেছি, তুমি এখন এসব কিছু করো না, আগে ঘুরে আসো তারপর দেখা যাবে।’

টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের জন্য বাংলাদেশ দলের কড়া সমালোচনা করেছিলেন পাপন। বোর্ড সভাপতির এমন সমালোচনায় অনেকেই বিস্মিত হয়েছেন। তবে এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে পাপন বলেছেন, ‘আমি এখনো বলছি, প্রথম ম্যাচে তাদের পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি, মনোভাব নিয়ে আমি খুশি ছিলাম না। আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তামিম টি২০ থেকে অবসর নিতে চেয়েছিলেন : পাপন

আপডেট সময় ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১