ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের বিপক্ষে জিততে যা বললেন বিরাট

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যেকার ম্যাচটি রবিবার অনুষ্ঠিত হবে। এই খেলার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে সবসময় সেরাটা দিতে হয়।’

আজ শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করে বিরাট বলেন, ‘পাকিস্তান খুবই শক্তিশালী দল। আমাদেরও মজবুত পরিকল্পনা রয়েছে। তার সফল প্রয়োগ ঘটাতে হবে এই ম্যাচে। সবসময় পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দিতে হয়। পাকিস্তান দলেও বেশ কয়েকজন গেম চেঞ্জার রয়েছেন।’

এই পরিস্থিতিতে দলের সকলে যে সেরাটা দিতে প্রস্তুত সে কথা মনে করিয়ে দিয়েছেন বিরাট। রেকর্ড নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কখনো রেকর্ড নিয়ে কথা বলি না, আগে যা হয়েছে সেদিকে কোনো ফোকাস নেই।’

হার্দিককে নিয়ে প্রশ্নের জবাবে বিরাট বলেন, ‘এ টুর্নামেন্টের কোনো পর্যায়ে কমপক্ষে দুই ওভার বল করার ক্ষেত্রে প্রস্তুত হওয়ার নিরিখে হার্দিক পান্ডিয়ার শারীরিক অবস্থা ভালো হচ্ছে বলে আমি মনে করি। ও বল করতে শুরু করার আগে পর্যন্ত আমাদের হাতে যে সুযোগ আছে, তার পুরোটার সদ্ব্যবহার করতে পারি আমরা। এদিক-ওদিকে কয়েকটি ওভারের জন্য আমরা কয়েকটি বিকল্প বিবেচনা করেছি। তাই এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত নই। ’

এমনিতে অস্ত্রোপচারের পর থেকে তেমন বোলিং করেননি হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আদৌও বল করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। অনেক বিশেষজ্ঞেরই বক্তব্য, যদি হার্দিক বল করতে না পারেন, তাহলে প্রথম একাদশে নেওয়ার কোনো অর্থ নেই। তার পরিবর্তে কোনো বিশেষজ্ঞ বোলার বা বিশেষজ্ঞ ব্যাটার বা অল-রাউন্ডারকে নেওয়া হোক। যদিও সেই পরামর্শ গ্রহণ করতে একেবারেই আগ্রহী নন বিরাট। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ৬ নম্বরে ব্যাটার হিসেবে হার্দিকের ভূমিকা অপরিহার্য।

বিরাট কোহলি বলেন, ‘৬ নম্বরে ও (হার্দিক) যে আমাদের হাতে সুযোগ দেয়, তা রাতারাতি তৈরি করা যায় না। তাই প্রথম থেকেই অস্ট্রেলিয়ায় আমি ওকে স্রেফ ব্যাটার হিসেবেই খেলানোর পক্ষপাতী। আমরা দেখেছি যে টি-টোয়েন্টি সিরিজে ও কী করেছে এবং কীভাবে প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। ৬ নম্বর ব্যাটার হিসেবে দলের হাতে যে সুযোগ এনে দেয়, তা আমরা ভালোভাবে বুঝি। দলে এরকম খেলোয়াড় থাকা দরকার, যে প্রভাবশালী ইনিংস খেলতে পারবে। আমাদের কাছে বিষয়টা খুব সোজা, ও যেটা এ মুহূর্তে করতে পারছে না, তা জোর করে করানোর থেকে সেটা অনেক বেশ গুরুত্বপূর্ণ। ও চাঙ্গা হয়ে আছে এবং দুই ওভার মতো বল করার জন্য মুখিয়ে আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের বিপক্ষে জিততে যা বললেন বিরাট

আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১