ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে মামা-ভাগ্নের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। উভয়ে সম্পর্কে মামা-ভাগ্নে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস।

এই কর্মকর্তা জানান, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে।

পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, নির্মাণাধীন ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে তাদের মৃত্যু হয়। দেলদুয়ার থানা পুলিশ ও টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ট্যাঙ্কি থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছ। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে মামা-ভাগ্নের মৃত্যু

আপডেট সময় ০১:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১