ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবের আরও এক অনন্য কীর্তি

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়ের ম্যাচে শহীদ আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন সাকিব আল হাসান। একই ম্যাচে আরও এক অনন্য কীর্তি গড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

স্কটল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সেই শঙ্কা দূর করে পরের পর্ব নিশ্চিত করেছে টাইগাররা। এ দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাংলাদেশের সর্বশেষ ছয়টি ম্যাচে জয়ের নায়ক সাকিব। সর্বশেষ ছয়টি জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব। ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান সংগ্রহের পর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রানে শিকার করেন ৪ উইকেট। এমন নান্দনিক পারফরম্যান্সের সুবাদে দলের জয়ে ম্যাচ সেরা হন সাকিব।

এদিন, ম্যাচ সেরা হওয়ার মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ ছয়টি জয়ে পুরস্কার জিতলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে ম্যাচ সেরা হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

সাকিবের আরও এক অনন্য কীর্তি

আপডেট সময় ০৬:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১