ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবের সমালোচকদের এক হাত নিলেন শিশির

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই জাতীয় দলের খেলা রেখে আইপিএলকে বেছে নিয়েছেন তিনি। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি সাকিবকে। সাকিবের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হয় সে সময়।

আর সেই আইপিএলে সাকিবের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। আইপিএলের ভারতপর্বে সাকিবের সংগ্রহ ৩৮ রান ও ২ উইকেট। সংযুক্ত আরব আমিরাত পর্বে আরও খারাপ অবস্থা। ৯ রান ও ২ উইকেট। দুই পর্ব মিলিয়ে আট ম্যাচে রান ৪৭, উইকেট ৪। আহামরি নয় কিছুই।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও আশাহত করেছেন সাকিব। ওই হারের ম্যাচেও ২৮ বলে ২০ রান করেও সমালোচিত হয়েছিলেন সাকিব। তবে বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষে ব্যাটে- বলে জ্বলে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার।

৬ চারে ২৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন। বল হাতেও আলো ছড়িয়েছেন। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এরমধ্যে রয়েছেন বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ স্কোরার যতীন্দ্র সিংয়ের উইকেট।

সাকিবের এই দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্সের পর সাকিবের বেশ কয়েকটি রেকর্ড পোস্ট করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আর সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করে সমালোচকদের এক হাত নিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। লিখেছেন, সমালোচিত হয়েও দেশকে প্রাধান্য দেন সাকিব।

শিশির লিখেছেন, ‘এগুলো কেবল মাইলফলক না। এসব পরিশ্রম ও সংকল্পবদ্ধতার ফল। তুমি কখনো ভয়ে অথবা অন্য কোনো কারণে পিছিয়ে যাওনি। কাজটা কত কঠিন, সেটা কোনো ব্যাপার না। তুমিই সেরা এবং সেরা-ই থাকবে। দেশের সবচেয়ে সমালোচিত ব্যক্তি হয়েও দেশই তোমার কাছে প্রাধান্য পেয়েছে। তুমি তীরের মতোই তীক্ষ্ণ ও সরল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবের সমালোচকদের এক হাত নিলেন শিশির

আপডেট সময় ০৭:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১