ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট, স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জের পল্লীতে পেটে লাথি মেরে গৃহবধূর গর্ভের ভ্রূণ হত্যা ও যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার নবাবগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা হয়। এর পরই পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূর স্বামী সুজন বাবুকে গ্রেফতার করে। এর পর তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।

মামলাসূত্রে প্রকাশ, দিনাজপুর শহরের বাহাদুর বাজারের মৃত জিল্লুর রহিমের মেয়ে জাফরান আরার সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসে নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে সুজন বাবুর (৩২) বিয়ে হয়।

বিয়ের সময় জাফরানের বড় ভাই উপঢৌকন স্বরূপ পাঁচ লাখ টাকা ও তিন লাখ টাকার আসবাবপত্র প্রদান করেন। বিয়ের পর স্বামীর বাড়ি এসে স্ত্রী জাফরান জানতে পারেন তার স্বামী সুজন বাবু ইতিপূর্বে আরও ২-৩টি বিয়ে করেছেন।

বিয়ের পর থেকে সুজন বাবু তার বাবা ও মায়ের প্ররোচনায় আরও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে জাফরানকে মাঝে মধ্যে মারপিট করে আসছিলেন। মারপিটের একপর্যায়ে পেটে লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট করে ফেলেন। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে জাফরান আরা নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।

বাদী জাফরান আরা বলেন, আমার বিয়ের আগে সুজন আরও তিনটি বিয়ে করে এবং বিভিন্ন মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব গোপন রেখে সে আমাকে বিয়ে করে প্রতারণা করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকতারুল কবীর জানান, প্রধান আসামি সুজন বাবুকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে এজাহার মূলে মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৭:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১