ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চিন্তাও করি নাই স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাবো : পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই টাইগাররা মিশন শুরু করবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে লজ্জাজনকভাবে হেরে গেছে বাংলাদেশ। এমন হার ক্রিকেট ভক্তদের মেনে নেয়া কঠিন। যেমনটা মানতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ওমানের শেরাটন হোটেলে বসেই তিনি জুম কনফারেন্সে কথা বলেছেন জাতীয় দলের কোচদের সঙ্গে। কথা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গেও। এরপরই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

তিনি বলেন, ‘আসলে কালকের যে খেলাটা এটা নিয়ে কমেন্ট করা খুব কঠিন। আসলে ভালো কিছু বলার মতো নেই। মানে কোনো একটা দিনে ভালো থাকে, কিছু প্রাপ্তি থাকে। এখানে আসলে পুরোটাই আমাদের জন্য হতাশা। মানে কখনো চিন্তাও করা হয়নি যে আমরা স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার কাছে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছি। কিন্তু তখনও আমাদের মনে হয়েছে যে আমাদের রেগুলার চারটা প্লেয়ার নেই। তামিম নেই, বিশ্বকাপে সে নেই। সাকিব নেই, রিয়াদ নেই ইনজুরির জন্য, মোস্তাফিজ নেই। একটা টিমের রেগুলার তিন চারটা প্লেয়ার যদি না খেলে তা হলে এটা হতেই পারে। কিন্তু কাল তো সমস্যাটা ছিল না। কাল তো আমাদের ফুল টিমই ছিল। সে জায়গাটায় আমরা এভাবে হেরে যাবো, এটা কোনোভাবে কল্পনা মানে কখনো চিন্তায়ও আসেনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

চিন্তাও করি নাই স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাবো : পাপন

আপডেট সময় ১০:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১