ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই’

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি ফরম্যাটে এ মুহূর্তে র্যাং কিংয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তান। অর্থাৎ বেশ শক্ত প্রতিপক্ষই বটে। এক কথায়— ভারত ও ইংল্যান্ডের মতো শিরোপার দাবিদার বাবর আজমরা।

কিন্তু নিজ দেশের দলের বিপক্ষেই নেতিবাচক মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার জালালুদ্দিন। পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও পাকিস্তান নেই বলে মন্তব্য তার।

ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের মালিক তিনি। আর এই তারকার কথাতেই নিরাশ হতে পারেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা। জালালুদ্দিনের মতে, শিরোপা জয় তো দূরের কথা, প্রতিপক্ষরা কোনো ভুল না করলে সেমিফাইনালেই উঠতে পারবে না পাকিস্তান।

পাক দল বিপক্ষে এমন নেতিবাচক বক্তব্য কেন দিলেন সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছেন জালালুদ্দিন।

দ্য নিউজের সঙ্গে আলাপকালে এ সাবেক তারকা বলেন, ‘সব দল যেখানে শেষ সময়ে নিজেদের দল গোছাতে ব্যস্ত ছিল, তখন পাকিস্তান ব্যস্ত ছিল পুরো দল পরিবর্তনে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এমনকি তাদের সহকারী কোচকে পর্যন্ত পরিবর্তন করা হয়, যখন বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস।’

এতে নাকি ভালো প্রস্তুতি নিয়ে দল বিশ্বকাপে আসরে যেতে পারেনি বলে দাবি তার।

জালালুদ্দিন বলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই আমাদের এবার শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। তা ছাড়া এবারের আসরের শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও আমরা নেই।’

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দলের চার পরিবর্তন নিয়েও বিরক্ত জালালুদ্দিন। বিষয়টি লজ্জার বলে মনে করেন তিনি।

প্রচণ্ড বিরক্ত কণ্ঠে জালাল বলেন, ‘সবা ই দেখেছে গত কয়েক ম্যাচে আমরা কেমন খেলেছি এবং আমাদের ক্রিকেট প্রশাসন কী পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এটা খেলোয়াড়দের জন্য লজ্জাদায়ক। এত বড় প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতি তৈরি করা কোনো দল কিছুই জিততে পারে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই’

আপডেট সময় ০৭:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১