ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডাবল হ্যাটট্রিকে’র ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেই ‘ডাবল হ্যাটট্রিকে’র বিশ্বরেকর্ড গড়লেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার।

নেদারল্যান্ডের বিপক্ষে ইনিংসের ১০ম ওভারে পরপর চার বলে কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়াকে সাজঘরে ফেরান ক্যাম্পার।

টানা চার বলে চার উইকেট নেওয়াকে ক্রিকেটের পরিভাষায় ডাবল হ্যাটট্রিক বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এই কীর্তি গড়েন আফগান লেগ স্পিনার রশিদ খান ও শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ক্যাম্পার। এর আগে ২০০৭ সালের প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার গতিময় পেসার ব্রেট লি।

টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই আয়ারল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ক্যাম্পার।

সোমবার আবু ধাবিতে ‘এ’ গ্রুপের ম্যাচে আইরিশদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান করে নেদারল্যান্ডস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডাবল হ্যাটট্রিকে’র ইতিহাস

আপডেট সময় ০৭:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১