ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবলীগ নেতা জাকির হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেনকে হত্যার দায়ে করা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডিতদের পাঁচ হাজার টাকা করে জরিমানা ও বিস্ফোরণ আইনে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এই আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্যতম আসামি সদর উপজেলার গান্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথাকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলা নিষ্পত্তি হওয়ার আগেই দুই আসামি মশিউর, উজ্জ্বল মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলামের ছেলে শান্তি হোসেন, আজগর আলী মন্ডলের ছেলে আব্দুল করিম, আব্দুল রাজ্জাকের ছেলে লাভলু, মায়দার আলী মন্ডলের ছেলে আবু জাহিদ মনি, ঝড়ু লস্কারের ছেলে মিজানুর রহমান, নুরুল ইসলামের ছেলে ইব্রাহিদ খলিল, হাবিল্লা কবিরাজের ছেলে মুকুল ও নায়েম আলীর ছেলে নাসির।

২০১০ সালের ৭ জুলাই গান্না বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তৎকালীন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মন্ডল। কাশিমনগর ব্রিজের ওপর পৌঁছার পর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা ছুড়লে তিনি গুরুতর আহত হয়। দুই হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ১১ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১১ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে। ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার এ মামলায় রায় ঘোষণা করেন। মামলার সব আসামির বাড়ি সদর উপজেলার গান্না ইউনিয়নে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবলীগ নেতা জাকির হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

আপডেট সময় ০২:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১