ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভুলে ভালো শুরুর অপেক্ষা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হারে টাইগারদের আত্মবিশ্বাসের পালে জোড় হাওয়াই লেগেছে। মানসিক ক্ষতও সৃষ্টি করেছে নিশ্চয়ই! তবে বাংলাদেশ এসব দ্রুত ভুলে যেতে চাইবে। ওমানে স্বপ্নের পথটা নিজেদের মতন সাজিয়ে আরো একধাপ এগিয়ে যেতে চাইবে মাহমুদউল্লাহ বাহিনী।

বিশ্বকাপে দলের থেকে নাম প্রত্যাহার করে নেওয়া তামিম ইকবালের মতে, বাংলাদেশ কোনো আসরে শুরুটা ভালো করতে পারলে পুরো আসরে আশানুরুপ ফল আনতে পারে। আর সেটা যদি সত্যি হয় তাহলে আজ ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে স্কটল্যান্ডকে হারিয়ে শুরুটাই চাইবে বাংলাদেশ। বাংলাদেশ দলের যেতে হবে বহুদূর!

তবে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এমন একটি দলের বিপক্ষে নামছেন সাকিব-রিয়াদরা যাদের সঙ্গে এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচে দেখা হয়েছে মাত্র একবার। সেখানেই টাইগাররা হেরেছে ৩৪ রানের বড় ব্যবধানে। নেদারল্যান্ডের মাঠের সেই হারের শোধটাও তুলবে নিশ্চয়ই টাইগাররা।

বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা ওঠা দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। ২০০৭ সাল থেকে আয়োজিত বৈশ্বিক এই আসরটিতে এখনও সাফল্য বলতে তেমন কিছু নেই বললেই চলে। তবে এবার সিনিয়র-জুনিয়রের দুর্দান্ত কম্বিনেশনে স্বপ্ন দেখাচ্ছে মাহমুদউল্লাহর বাংলাদেশ। সেই স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিতে মরিয়া সাকিব-মোস্তাফিজরা দারুণ শুরু পাবে – এমন চাওয়া অপরাধ নয়।

তবে বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ স্কটিশরা। তারা টাইগারদের বিপক্ষেও দারুণ ক্রিকেট উপহার দিতে বধ্যপরিকর। ‘বি’ গ্রুপের স্কটল্যান্ড ছাড়াও পাপুয়া নিউ গিনি ও ওমানের বিপক্ষে লড়বে আত্মবিশ্বাসী বাংলাদেশ। গ্রুপের সেরা দুই দলের একটি হতে পারলে পাবে সুপার টুয়েলেভের টিকিট। যদিও বরাবরের মতো ক্রিকেটের ছোট এই ফরম্যাটে একটু কাঁচা টাইগার ক্রিকেট। তবুও আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার ভেলায় কতদূর পৌঁছাবে বাংলাদেশ সময় বলে দিবে সব!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভুলে ভালো শুরুর অপেক্ষা

আপডেট সময় ০৭:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১