ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

ওমানে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুই সপ্তাহ আগেই বিশ্বকাপের ভেন্যু ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল। মাঝে সংযুক্ত আরব আমিরাতে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু আইপিএলে কলকাতা ফাইনাল খেলায় মাহমুদউল্লাহদের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান।

শুক্রবার রাতে ফাইনালের পর আমিরাত থেকে সড়কপথে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন সাকিব। আইসিসি ও কলকাতা নাইট রাইডার্সের ব্যবস্থাপনায় বিমানের বিড়ম্বনা এড়াতে সড়কপথ বেছে নেন তিনি। পরে সাড়ে চার ঘন্টার যাত্রা শেষে আজ সকালে সরাসরি টিম হোটেলে ওঠেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আইপিএলে বায়ো বাবলের মধ্যে থাকার কারণে সাকিবের কোয়ারেন্টাইনের প্রয়োজন পড়ছে না। তাই আগামীকাল রবিবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষেই খেলতে পারবেন তিনি।

আমিরাতে সাকিবের অনুপস্থিতে দুটি ওয়ার্ম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানে দুটিতেই হেরেছে টাইগাররা। আইপিএলে খোলশে আবৃত ছিলেন সাকিবও। ব্যাট হাতে পরপর দুটি শূন্যের পর বল হাতে ছিলেন তিন ম্যাচে উইকেটবিহীন। তবে বিশ্বকাপ আসরে টাইগারদের হয়ে সাকিব নিশ্চয়ই ফিরবেন নিজের ধারায়! বাংলাদেশও থাকবে স্বপ্নের পথে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

ওমানে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

আপডেট সময় ০৭:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১