ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ পাকিস্তানের বিশ্বকাপ দলে শোয়েব মালিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। এবার তার পরিবর্তে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার শোয়েব মালিক। অথচ আগের স্কোয়াডে তার জায়গা মেলেনি।

শনিবার এক বিবৃতিতে বিশ্বকাপের স্কোয়াডে শোয়েব মালিকের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন শোয়েব মাকসুদ। ইনজুরির কারণে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নিজ দল সাউদার্ন পাঞ্জাবের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি মাকসুদ। কিন্তু চোট সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তাকে পুরোপুরি ফিট হয়ে ওঠার আগে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে।

প্রথমবার দলে জায়গা পাওয়া মাকসুদকে ফিট হিসেবে বিশ্বকাপ দলে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি ছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। কিন্তু আসন্ন বিশ্বকাপে খেলার ফিটনেস অর্জন করতে পারেননি তিনি। ফলে তার বদলি খেলোয়াড় হিসেবে মালিককে নেওয়ার ঘোষণা দেয় পিসিবি।

শোয়েব মালিক টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০০৭ সালে) পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি। এরপর ২০০৯ আসরে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে না খেললেও ২০১২, ২০১৪ এবং ২০১৬ বিশ্বকাপে পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি।

এর আগে গতকাল শুক্রবার পাকিস্তানের বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন আনা হয়। দলে ডাক পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তাছাড়া চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন ফখর জামান ও হায়দার আলিও। স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান আজম খান, খুশদিল শাহ ও পেসার মোহাম্মদ হাসনাইন।

পাকিস্তানের পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, হায়দার আলি, সরফরাজ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ: খুশদিল শাহ, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হঠাৎ পাকিস্তানের বিশ্বকাপ দলে শোয়েব মালিক

আপডেট সময় ০৮:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১