ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মার্চের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যখন কেউ ভ্যাকসিনের কথা ভাবে নাই তখন থেকে আমরা ভ্যাকসিন কিনেছি, এখন আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। এরই মধ্যে ২৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি এবং আগামী মার্চ মাসের ভেতর ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে পারবো।

শনিবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে সাটুরিয়া ও সদর উপজেলার শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শত বছরের মধ্যে এই ধরনের মহামারি আসে নাই। এই মহামারিতে পৃথিবীতে এ পর্যন্ত ৫০ লাখ মানুষ মারা গেছে। নতুন একটি ভাইরাস, তার গতিবিধি সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। তার চিকিৎসা কি, কিভাবে তার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে, কেউ জানে না। সেই অবস্থা থেকে শুরু করে আমরা এখন অনেকটাই ভালো আছি।

মন্ত্রী আরো বলেন, শারদীয় দুর্গা পূজায় আপনারা প্রার্থনা করবেন যাতে বাংলাদেশ করোনামুক্ত হয়ে যায়, করোনায় যাতে আর কারো মৃত্যু না ঘটে এবং দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা ১ দিনে ৮০ লাখ মানুষকে ভ্যাকসিন দিয়েছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

মার্চের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে

আপডেট সময় ০৩:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১