ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকের অখণ্ডতার প্রতি সমর্থন জানালেন রুহানি ও পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের ভৌগলিক অখণ্ডতা ও জাতীয় সংহতির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করে ফেলার লক্ষ্যে সোমবার ওই অঞ্চলে যখন গণভোট হচ্ছিল তখন এক টেলিফোন সংলাপে এ সমর্থন ব্যক্ত করেন রুহানি ও পুতিন।

টেলিফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরাকের ভৌগলিক অখণ্ডতা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা তার দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় এক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ইরাকের কেন্দ্রীয় সরকারের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও সোমবার বহু বিতর্কিত গণভোটের আয়োজন করে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার। এ ছাড়া, ইরাকের তিন প্রতিবেশী দেশ ইরান, তুরস্ক ও সিরিয়াসহ আন্তর্জাতিক সমাজে এ গণভোট স্থগিত রাখার জন্য কুর্দিস্তান স্ব-শাসিত সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানির প্রতি আহ্বান জানিয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সকল ক্ষেত্রে রুশ-ইরান দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট রুহানি।

রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। এসব ফোনালাপে কুর্দিস্তানের বিচ্ছিন্নতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের তীব্র বিরোধিতা করেন তিন সরকার প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরাকের অখণ্ডতার প্রতি সমর্থন জানালেন রুহানি ও পুতিন

আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭