ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

নোবেলকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী সালসাবিল!

আকাশ বিনোদন ডেস্ক : 

বিয়ের দু’বছর না যেতেই আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।

তিনি বলেছেন, ‘তার সঙ্গে কিছুতেই সংসার করা সম্ভব নয়। তাই তাকে গত ১১ সেপ্টেম্বর আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি। নোবেল এখন পর্যন্ত তাতে স্বাক্ষর করেছে কিনা আমি জানি না। স্বাক্ষর না করলেও ৩ মাসের মধ্যে ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

ডিভোর্স লেটার পাঠানোর কারণ নিয়ে সালসাবিল জানিয়েছ্নে, গত দুই বছর খোরপোষ না দেওয়া ও কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন করেছেন নোবেল। সে আমাকে আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিল। এরপর থেকেই মূলত আলাদা থাকতে শুরু করি। এরপর আমি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছিলাম।’

এদিকে, নোবেল ফেসবুকে ডিভোর্স লিখে একটি পোস্ট দিয়েছেন। এর বাইরে তিনি কিছুই লেখেননি। উল্লেখ্য, সালসাবিলের পক্ষ থেকে ডিভোর্স চেয়ে পাঠানো চিঠিতে উল্লেখ ছিল, ‘নোবেলের মস্তিষ্ক বিকৃত, স্বামী হিসেবে স্ত্রীর দুই বছরের খোরপোশ দেওয়ার অক্ষমতা, চরিত্রহীনতা ও নির্যাতনকারী, প্রচণ্ড রকম মারধর করে ও নেশাদ্রব্য গ্রহণ করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

নোবেলকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী সালসাবিল!

আপডেট সময় ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১